মশক নিধন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে ১৫ ওয়ার্ডে স্প্রে মেশিন বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গুর বিস্তার রোধ ও মশক নিধন কার্যক্রম জোরদার করতে ব্যক্তিগত উদ্যোগে ১৫টি আধুনিক স্প্রে মেশিন বিতরণ করেছেন সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। সামাজিক সংগঠন আন-নাসিহা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রতিটি ওয়ার্ডের জন্য এই মশক নিধন সরঞ্জাম সরবরাহ করা হয়।
পাবনায় সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু করল যুবদল
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে সাত দিনব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে জেলা যুবদল। সোমবার আলোচনা সভা, সচেতনতামূলক র্যালি, পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে যুবদলের নেতাকর্মীরা মাঠপর্যায়ে তৎপর রয়েছেন।
মাদারীপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
সারা দেশের ন্যায় মাদারীপুরেও শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। শনিবার মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দীর্ঘমেয়াদি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গোপালগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের সূচনা
গোপালগঞ্জে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহে মসিকের বিশেষ অভিযান: ফগিং ও লিফলেট বিতরণ
ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে চিরুনি অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন (মসিক)। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন ও জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন মসিক প্রশাসক। এডিস মশার প্রজনন ধ্বংস করে নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।